বছর ঘুরে জুলাই আমাদের মাঝে ফিরে এসেছে। এই একটা বছর কিভাবে পার হয়ে গেল, বুঝতেই পারি নাই। সেই জুলাইয়ের একেকটা দিন আমি কি রকম ঘোরের মধ্যে ছিলাম, এখনও ভাবলে অবাক লাগে।
আমাদের জাতিগত স্বভাব বা সোজা বাংলায় ‘খাইস্লত’ যে রকম – আমরা সব কিছুর ক্রেডিট নিয়ে নিতে চাই। নিজের যতটা না তার চেয়ে বেশি নিতে চাই; অন্যের ভাগেরটাও নিয়ে নিতে চাই। হয়তো একারনেই বীতশ্রদ্ধ হয়ে অনেককেই এখন বলতে হচ্ছে, ‘জুলাই কারো বাপের না!’ জুলাইয়ের ক্রেডিট নিয়ে এখন পর্যন্ত আমার দেখা/ শোনা সবচেয়ে সুন্দর কথাটা বলেছেন জবান পত্রিকার Rezaul Karim Rony ভাই – “৫ আগস্টের মাস্টারমাইন্ড আমরা সবাই, আবার কেউ না। ক্রেডিট দাবি করবে শুধু শহিদরা। জীবিত কোন লোকের আর কোন ক্রেডিট নাই, আছে শুধু দায়িত্ব।”
এই জুলাইয়ে আমি ঠিক করেছি, সেই জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে আমার ‘বিহাইন্ড দ্য সীন’ কর্মকান্ডের কিছু স্নিপেট সবার সাথে শেয়ার করব। এই কাজটা আমি নিজের ক্রেডিট দাবি করার জন্য করছি না। বরং, করছি বাংলাদেশের প্রতিটা স্তরের মানুষ নিজের জায়গা থেকে কতটা করেছে সেটা বোঝানোর জন্য। এই কাজগুলো আমি শেয়ার করছি ঠিক এটা বোঝানোর জন্য যে, জুলাই আসলেই কারো বাপের না! এই ধারাবাহিকের আজ প্রথম পর্ব। নিচের কনভার্সেশনটা যদিও বাংলিশে লেখা, আশা করছি সবাই পড়তে পারবেন।
সংগত কারনেই যার সাথে কনভার্সেশন, তার নামটা আমি হাইড করে দিচ্ছি।
03/08/2024, 16:06
Assalamualaikum sir
Sir I am Maj XXXX
XX BMA L/C
You sent
Walaikum as Salam dear!
XXXX
I wrote msg to you many times sir
But deleted everytime
You sent
Yes dear, I noticed that.
I can understand how suffocated you all are
XXXX
But is there any way to warn students for tomorrow
You replied to XXXX
What warning?
XXXX
Army is directed not to go closer keeping 200 m distance whatever happens
We may not open fire
You sent
Okay
You sent
What else?
XXXX
But AWL is planning something big tomorrow
You sent
That we all know
XXXX
And offrs are instructed not to go near whatever happens
You sent
Okay
04/08/2024, 17:33
XXXX
Sir
৫ টায় রোড ব্লক
13 টা এন্ট্রি তে রোড ব্লক হবে ঢাকার
প্রতিটা 3 টা স্তর
Police
|
RAB+BGB
|
Army(Mob)
কোন গাড়ি ক্রস করতে দেওয়া হবে না
But no firing
You sent
Cfm?
XXXX
Army fire na korleo klk to shob shesh kore dibe police bgb rab
XXXX
Yes sir cfm
You sent
Source?
XXXX
Matro comd conf shesh holo
XXXX
Deployed Coursemate
You sent
Okay
XXXX
Just got the order from GOC
You sent
Okay. Thanks
XXXX
We will remain vogue in ROE
XXXX
Police have the freedom to fire
You sent
Got it
XXXX
Btw this is no ordinary blockade
বালু ভর্তি ট্রাক রাস্তায় আড়াআড়ি ভাবে রাখা থাকবে
You sent
Let them do whatever they want
XXXX
I am not bothered about Army’s image sir
XXXX
Thinking about the people going to die tomorrow
You sent
Freedom is costly dear
You sent
You’d have to pay a heavy price
XXXX
My brother is going everyday…. So I feel it.
Its not a number….its my one and only brother if he doesn’t come back
You sent
In’sha’ALLAH, Fi Amanillah
আগেই বলেছি যে সংগত কারনেই আমি এই অফিসারের পরিচয় গোপন রাখছি। শুধু এটুকুই বলছি, এই মেসেজটা আমাকে করেছিল একজন নারী অফিসার। তার সাথে আমার আগে কোন দিন দেখা হয় নাই; কোন পরিচয়ও ছিল না। আমার অনলাইন কর্মকান্ড দেখে হয়তো তার মনে হয়েছে, আমাকে বিশ্বাস করে এই তথ্যগুলো দেওয়া যায়, তখনই এই অফিসার আমার সাথে যোগাযোগ করে। তার দেওয়া প্রতিটা তথ্য আমাদের বিশ্বস্ত নেটওয়ার্ক ঘুরে রাস্তার আন্দোলনের নেতাদের কাছে আমি পৌছে দিয়েছিলাম।
আমি জানি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এখনও অনেকের মধ্যে অনেক অভিযোগ, অনেক অভিমান, অনেক কষ্ট জমে আছে। থাকাটাই স্বাভাবিক। গত পনেরো বছর হাসিনার দানব হয়ে ওঠায় পেছনে সেনাবাহিনীর কম অবদান ছিল না। তবে এই কাজটা মূলতঃ করেছিল পদ-পদবীর লোভে নিজের বিবেক বিক্রি করে দেওয়া সিনিয়র অফিসাররা আর তাদের লেজ-ধরা অল্প কিছু জুনিয়র। বাকি প্রায় সবার মনের অবস্থা ছিল আমার সাথে কথা বলা এই অফিসারটার মতই। এরাই আমাদের সেনাবাহিনীর আসল রক্ত! এভাবেই এরা নিশ্চিত কোর্ট মার্শালের ঝুঁকি নিয়েই যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব আমাদের আন্দোলনে অবদান রেখেছিল।
আমার জীবনের অন্যতম আফসোস আমি এই জুলাই আন্দোলনে বাংলাদেশে থাকতে পারি নাই; রাস্তায় নামতে পারি নাই। তবে একই সাথে, এটাও আমার একটা প্রাপ্তি – হাজারো মাইল দূর থেকে আমি আমার সাধ্যের সবটুকুই দেওয়ার চেষ্টা করেছি। ঠিক যেমনটা করেছেন আমারই মত লাখ লাখ প্রবাসী। এভাবেই আমাদের এই জুলাই অভ্যুত্থান হয়ে উঠেছিল সত্যিকার অর্থেই একটা ‘People’s Struggle’।
আমাদের সামরিক পরিভাষা যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদের বোঝার সুবিধার্থে কিছু নির্ঘন্টঃ
L/C – Long Course
Offrs – Officers
Cfm – Confirm
Comd Conf – Command Conference
GOC _ General Officer Commanding
ROE _ Rules of Engagement
বিঃ দ্রঃ এই ছবিটা ১৯ জুলাইয়ে তোলা। ততদিনে হাসিনা আর পলক দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। সেদিন ছিল শুক্রবার; জুম্মার পরেই মানুষ পথে নেমেছিল। সারা বিশ্বকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে হাসিনা সেদিন রক্তের বন্যা বইয়েছিল দেশে। তখন পর্যন্ত আমি সপ্তাহে একদিন ওয়ার্ক ফ্রম হোম করতে পারতাম। টেবিলে দুটো ল্যাপটপ/ স্ক্রিনে অফিসের কাজ করতাম, বিছানার উপর পার্সোনাল ল্যাপটপে একই সাথে চলতো আমার এ্যাক্টিভিজম। আমার অলক্ষ্যেই আমার স্ত্রী ছবিটা তুলে রেখেছিল।



